হলিউড আর বলিউড অথবা দেশের এবং দেশের বাহিরে এমন একজন মানুষ নিয়ে কথা উঠে গেলেই।
যার বিস্তারিত জানতে পারবেন ছবিতে থাকা মানুষটার কছে থেকে,যেন আপনার আলোচনার মানুষটা আর এই ছবির মানুষটা খুব ঘনিষ্ঠজন ছিল তার অতীতে।বেশিরভাগ সময়ে হিন্দি গান ও হিন্দি কথা বলতে পছন্দ করেন। তিনি সাধারণ মানুষের মত জামা কাপড় পরিধান করেন না। একদম ছবিতে থাকা এই ধরনের ষ্টাইলিস পোশাক পড়তে তাকে খুব বেশি দেখা যায়। কালো চশমা তো থাকবেই। এবং যে কোনো সময় এইভাবে তাহাকে কুংফু করতে দেখা যায়। মানুষের সাথে খুব ভালো আচরন করে থাকেন সব সময়। সাধারণ মানুষের এতটুকু জরীপ অতীতে সে হয়তো খুব ভাল ধরনের কিছু করেছেন। বেশিরভাগ সময়টাই সে সিরাজগঞ্জ জেলার সদর থানার বাগবাটী হাট চত্বর বিভিন্ন চা দোকানঘর গুলোতে আসেন এবং বসেন।
কোন ধরনের রাজনীতির সাথেও সে জড়িত থাকেন না।
বেশিরভাগ মানুষই তাকে পাগল বলে আখ্যায়িত করেন। তবে তাকে সবাই মামা বলেও ডাকেন। সে নিজেও সবাইকে মামা বলে থাকেন। বাস্তবতা বলতে খুজে পাওয়া যায়না কেন সে পাগল। আর পাগল হওয়ার জন্য আমাদের সমাজে এসব লোকের উদাহরণটাই বা কি। ড্রেস আপ নাকি গেট আপ নাকি বাসস্থানহীন নাকি ঘুড়ে বেড়ানো মানুষ বলে তাই। আমাদের দেশে এমন হাজারো সুরুজ আছে যাদের এমন বহুগুনাবলী থাকা সত্বেও কদর বিহীন হয়ে আজ তারা মানুষের দেওয়া পাগল খেতাবপ্রাপ্ত হয়ে বেচে আছেন আমাদের মাঝে এবং মিশে আছেন তবুও এই সমাজে। তাহার কাটানো সময়গুলোর মাঝে কি একজন মানুষ ও কি তাহার সহপাঠী ছিলেন না। নাকি কেউ বেচে নেই। অনেক প্রশ্ন মনে উকি মেরে যায়। কোথায় আজ মানবতা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আপনি একবার ভাবুন। সময় চলে গেছে, সাথে বয়সটাও। চিরন্তন সত্য তাহার কি কোন সহপাঠীই ছিলনা তাহলে।
